Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

শ্যামলীতে জুলাই আন্দোলনে আহতদের সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 207

জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয়পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

বিষয়টি নিশ্চিত করেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।

মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। একারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেন থাকেন আহতরা।

সে সময় আন্দোলনকারীরা বলেন, একটি স্বৈরাচারী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করতে হবে? আমরা এই দেশের জন্য আন্দোলন করছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন করছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না।

এসময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়াসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও দাবি জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্যামলীতে জুলাই আন্দোলনে আহতদের সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০১:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫