Dhaka ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী

ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নাচের ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 305

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সাথে ছাত্রীদের নৃত্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) Al-Amin Rahman নামে একটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ২০ সেকেন্ডের ছাত্রীদের নৃত্যের ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৬ জানুয়ারি রবিবার ওই বিদ্যালয়ের ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছিলেন ছাত্রীরা।

তখন অনুষ্ঠানের মাইকে গান—‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোন টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা’ হচ্ছিল।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি ওইদিন সকালে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা উদ্বোধন করেন। এদিন দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ আয়োজকরা দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় সাউন্ডবক্সে বিভিন্ন গান চলছিল।

গানের তালে তালে বিদ্যালয়ের ছাত্রীরা নাচানাচি করছিল। এক পর্যায়ে একটি গান শেষ হওয়ার পর ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানটি বেজে ওঠে। ওই গানের সাথে শিক্ষার্থীরা নাচতে থাকে। গানের তালে তালে শিক্ষার্থীদের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, ওই গানটির বিষয় আমার নজরে আসার সাথে সাথে আমি সেটি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।

তিনি বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটলো এবং কীভাবে ওই ভিডিওটি বাইরে গেল তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। প্রতিবেদনটি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯১০ সালে ফরিদপুর জেনারেল হাসপাতালের দক্ষিণপাশে শহরের প্রাণকেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যালয়টি জেলার নারী শিক্ষার জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নাচের ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫