Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পাচার করা শুক্রানুতে জন্ম, ছেলের সাথে ফিলিস্তিনি বাবার প্রথম দেখা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 202

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী, একইদিন ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নিজেদের কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

যাদের একজন হলেন পশ্চিমতীরের বৃদ্ধ আলী নাজ্জাল। মুক্তি পাওয়ার পর নিজের শিশু সন্তানকে জীবনে প্রথমবারের মতো দেখতে পেয়েছেন এই ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আলী নাজ্জাল যখন ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন তখন কৌশলে নিজের শুক্রানু পাচার করেন তিনি। সেই শুক্রানু থেকেই জন্ম নেয় এই শিশুটি।

‘সাজা আলামি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বাবা ছেলের-ছবি প্রকাশ করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, “শরীফের জন্ম হয়েছে পাচার হওয়া শুক্রানু থেকে। আজ প্রথমবার সে তার বাবা, মুক্তি পাওয়া বন্দি আলী নাজ্জালকে জড়িয়ে ধরেছে। তিনি ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তির অংশ হিসেবে চতুর্থ ব্যাচে মুক্তি পেয়েছেন।”

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বেশ কিছু অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। ওই সময় প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে যায় তারা। ‘আল-আকসা ফ্লাড’ নামের ওই হামলার পর হামাস জানায়, তারা যে কয়জনকে গাজা থেকে ধরে নিয়ে এসেছেন, তাদের মাধ্যমে ইসরায়েলি কারাগারে আটকে থাকা প্রায় সব ফিলিস্তিনি বন্দিকে ছাড়িয়ে আনতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাচার করা শুক্রানুতে জন্ম, ছেলের সাথে ফিলিস্তিনি বাবার প্রথম দেখা

প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫