Dhaka ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে

বিদেশগামীদের এনআইডি সেবা জরুরিভিত্তিতে দেওয়ার নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 250

বিদেশগামী ও যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জরুরিভিত্তিতে প্রয়োজন, তাদের ভোটার হালনাগাদ কার্যক্রমের মধ্যেই সেবা দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের চলমান প্রক্রিয়ায় যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদয় নির্দেশনা দিয়েছেন।

এই অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের নতুন ভোটার নিবন্ধন ও আপলোড এবং জাতীয় পরিচয়পত্রের সংশোধনসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারদের অনুরোধ করা যাচ্ছে বলেও নির্দেশনায় জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশগামীদের এনআইডি সেবা জরুরিভিত্তিতে দেওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ১০:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫