Dhaka ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 171

পিনাকী ভট্টাচার্যের নতুন বই “Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris” আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বইটি ইতোমধ্যে আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দুই নম্বর বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। এছাড়াও গ্লোবাল র‍্যাংকিংয়ে বইটির অবস্থান ২৯,১২৮ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

বইটিতে প্যারিসে এক বাংলাদেশি শরণার্থীর গল্প উঠে এসেছে, যিনি মহামারীকালে তার একাকিত্ব ভেঙেছেন একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে। ইঁদুরটির নাম দেন তিনি ‘ফুলকুমারী’। প্রতিদিন ফুলকুমারীকে একটি করে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের গল্প বুনেছেন। এই গল্পগুলোতে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং পরিবারের স্মৃতিময় মুহূর্ত।

লেখক পিনাকী ভট্টাচার্য বইটির বর্তমান সাফল্যে বেশ উচ্ছ্বসিত। এক ফেসবুক পোস্টে তিনি জানান, বইটি (Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) হিস্ট্রক্যাল ইন্ডিয়া আর সাউথ এশিয়া বায়োগ্রাফি সেকশনে দুই নাম্বার বেস্ট সেলার। গ্লোবাল র‍্যাংক ২৯,১২৮। এ ফিগারগুলো ফলো করবো কয়েকদিন। দেখি কতোদূর এগিয়ে যাওয়া যায় গ্লোবাল র‍্যাংকে।

তিনি আরও বখেন, ইন্ডিয়ান ইংরেজি সাহিত্যের লেখকেরা এগিয়ে যায়, কারণ ওদের বিশাল ডায়াসপোরা প্রথমেই বইটা কিনে। ফলে আমাজন র‍্যাংকিংয়ে এগিয়ে যায়। এরপরে আমাজনের এলগোরিদম সাজেস্ট করতে থাকে পশ্চিমা পাঠকদের।

তবে একদিনে বইটির এই র‍্যাংকিং বেশ ভালো বলে উৎফুল্ল পিনাকী ভট্টাচার্য। তাইতো ফেসবুকে তিনি এটাও লেখেন- যদি এই বইটা ভালো করে তাহলে লেখালেখিতে পুরোপুরি তিনি মন দেবেন। লিখবেন শুধু ফিকশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই

প্রকাশের সময় : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫