Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 147

দেশের রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। ফলে রেস্তোরাঁয় নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে।

ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই বাড়তি ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি এ ঘোষণা দেন। তিনি বলেন, মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে। রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে। সম্পূরক কর ও অন্যান্য কর বাড়ানোর যে কথা বলা হয়েছে তা রেস্তোরাঁ ও হোটেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইতিমধ্যে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজকের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হবে।

এনবিআর-এর এই কর্মকর্তার এই ঘোষণার ফলে রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ প্রযোজ্য ছিল, আবার সেই জায়গায় ফিরে গেল। এর আগে, মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে মানববন্ধনের ডাক দেয় রেস্তোরাঁ ও হোটেল মালিক-কর্মচারীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার

প্রকাশের সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫