Dhaka ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 141

ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে চাওয়া নাগরিকদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা গেছে, সৌদির শ্রমবাজারে ভারতীয়দের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এরপরও ভারতীয়দের সংখ্যা কমাতে চায় সৌদি সরকার। কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে ভারত থেকে যেসব কর্মী যান, তারা আশানুরূপ প্রশিক্ষিত থাকেন না।

সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

এই নতুন নিয়ম প্রায় ছয় মাস আগে প্রস্তাবিত হয়েছিল, যার লক্ষ্য ছিল সৌদি আরবের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত ক্ষমতার কথা বিবেচনা করে ভারতীয় কর্মীদের প্রবাহ নিয়ন্ত্রণ করা ও মান নিশ্চিত করা।

এই নিয়ম কার্যকর হওয়ার ফলে সৌদি আরবের শ্রম বাজারে সহজ প্রবেশ, কর্মী ধরে রাখার হার বৃদ্ধি ও নিয়োগ প্রক্রিয়া উন্নত হবে। নিয়োগকর্তাদের পক্ষে কর্মীদের যোগ্যতা ও তথ্য যাচাই করার ওপরও জোর দেয়া হয়েছে। সেইসাথে সৌদি আরব বিদেশী নাগরিকদের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা বাড়ানো এবং ইকামা (আবাসন অনুমতি) নবায়নের নিয়মগুলোও হালনাগাদ করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অভিবাসী সম্প্রদায়। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রায় ২৪ লাখ ভারতীয় কর্মরত, যার মধ্যে ১৬ দশমিক চার লাখ বেসরকারি খাতে ও সাত দশমিক ৮৫ লাখ গৃহস্থালির কাজে নিযুক্ত।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ রয়েছে, দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই। যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়।

ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান।

সূত্র : এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির

প্রকাশের সময় : ১১:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫