Dhaka ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক কলকাতার শিয়ালদহ স্টেশনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক দেশে স্বর্ণের দামে ফের বড় পতন আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 135

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই। সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। আমানতের খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম।

স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।’
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়।’

নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্নরকম। এখানে সব ধরনের লোক রয়েছে। ভালো ঐতিহ্য যেমন রয়েছে, তেমনি খারাপ ঐতিহ্যও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘মানসিক শক্তি সৎ উদ্দেশ্য সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে।

তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।’

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার

প্রকাশের সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫