Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কয়রায় ৪০ বনজীবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট চা বাগান থেকে যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি ১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের নওগাঁয় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন এসব গুজবে কান দেবেন না : ইশরাক হোসেন

অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 123

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫