Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই ইরানে ৮ মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 106

কর্মকর্তাদের হুঁশিয়ার করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‌‘আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটা নয়। তাই ভয়ের কোনো কারণ নেই।’

‘এবার সেটার উল্টো হবে। কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন।’

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে উদ্দেশ্য করে সিইসি আরও বলেন, ‘সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব।’

তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই।’

সিইসি বলেন, ‘আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য।’

সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অনেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি

প্রকাশের সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫