Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

এত নিরাপত্তার পরও সচিবালয়ে কীভাবে আগুন, প্রশ্ন ফারুকের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 133

এত নিরাপত্তার পরও সচিবালয়ে কীভাবে আগুন লাগল, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিলাম। এখনো সতর্ক করছি, সচিবালয় থেকে যেন শেখ হাসিনা সরকারের দোসরদের অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের পাশেই গতকাল সচিবালয়ে আগুন লেগেছে, যেখানে দেশের সব গোপনীয় সব দলিলপত্র থাকে। অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকেন। তারপরও কীভাবে আগুন লাগল, তা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই। সচিবালয়ে আগুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কেন আইনের আওতায় আনা হলো না?

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই, ওবায়দুল কাদের কী করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল? এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিরোধীদলের সাবেক এ চিফ হুইপ বলেন, শেখ হাসিনার দোসররা আবারো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এটি আমরা কোনোভাবেই হতে দেব না।

ডিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মাও নেসারুল হোক, কৃষকদলের ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এত নিরাপত্তার পরও সচিবালয়ে কীভাবে আগুন, প্রশ্ন ফারুকের

প্রকাশের সময় : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪