বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 162

রাজধানীর ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত ক্যাম্পাস। অযোগ্যদের পদ দেওয়ায় বঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল থেকে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি শো-ডাউনে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এ ঘটনার সূত্র ধরে এই কলেজগুলোর আশপাশের এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় কলেজগুলোর শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে কলেজগুলোতে ফ্যাসিবাদী আমলের মতো পুনরায় সংঘাতময় পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের স্বাধীন চলাফেরায় বাধাদানের বিপক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে কোনোভাবেই সংঘাতময় পরিবেশ যেন সৃষ্টি না হয়, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশের সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪