Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শ্রাবণী-রাফি কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

গোয়ালন্দের নতুন ইউএনও নাহিদুর রহমান

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 179

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ নাহিদুর রহমান। তিনি ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি বরগুনা জেলার বামনা উপজেলার বাসিন্দা। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের নতুন ইউএনও নাহিদুর রহমান

প্রকাশের সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪