Dhaka ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 108

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে।

আজ সোমবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে নিজ কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা ব্যয় করা হবে।

উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, সভায় ৬টি প্রকল্প সম্পর্কে একনেকের সদস্যদের অবহিত করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে প্রকল্পটি বাতিল করা হয়েছে।

এই প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু-পাখির জন্য সংরক্ষিত বলে জানান উপদেষ্টা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

প্রকাশের সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪