Dhaka ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর অপরাধী যত ক্ষমতাশালীই হোক, ছাড় দেওয়া হবে না: আইজিপি নওগাঁয় বিজিবির অভিযানে ভারতীয় ১৬০ বোতল কফ সিরাপ জব্দ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন নানা ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন নিহত সাংবাদিক আলিফ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার দুর্গাপূজায় মেট্রোরেলের বিশেষ সূচি, শুক্রবার চলবে বিকেল থেকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহেরদাদ আখলাঘি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 155

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসসহ সাতটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটনায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসাড়া থেকে ছনবাড়ী পর্যন্ত পরপর সাতটি যানবাহন দুর্ঘটনায় শিকার হয়।

ইতিমধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু শুরু করেছে। এ ঘটনায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ও শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘনকুয়াশার কারণে রবিবার ভোর ৬টার দিকে পরপর সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রকাশের সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪