Dhaka ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 113

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক সচিব ইসমাইল হোসেন ২ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪