Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে?

মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 112

মেয়ে দেশে ফেরার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে দশটায় দেশে পৌঁছাবেন।

ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা হাসান আরিফ মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তখন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪