Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টা, সাড়া না মিললে অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 150

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সমঝোতা না হলে যৌথভাবে অভিযানের চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যদি এই পলিসি ব্যর্থ হয় তাহলে যৌথভাবে অভিযান চালানোর চিন্তাভাবনা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অবস্থান করছে বলে জানা গেছে। ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। উপস্থিত জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

দুপুরের দিকে ডাকাত সদস্যরা ব্যাংকে প্রবেশ করেন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংক ঘিরে ফেলেন।

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টা, সাড়া না মিললে অভিযান

প্রকাশের সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪