Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী ১২ হাজার ৪৫১ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 122

অন্তর্বর্তী সরকারের প্রায় চার মাসে দেশের পুঁজিবাজারে ১২ হাজার ৪৫১ নতুন বিনিয়োগকারী এসেছেন। তবে এ সময়ে ৩৩৭ জন প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারী কমেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সিডিবিএলের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টিতে।

আর অন্তর্বর্তী সরকার যেদিন দেশ চালানোর দায়িত্ব নেয়, সেদিন বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৮৯৫টি। এতে দেখা যায়, গত প্রায় সাড়ে তিন মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১২ হাজার ৪৫১ জন। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টি। অর্থাৎ চলতি বছরে বিও হিসাব কমেছে ৯২ হাজার ১০৫টি।

এদিকে বর্তমানে পুঁজিবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তাদের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬০ হাজার ২৮৮টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১১ হাজার ৮৫৪টি।

অন্যদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে চার লাখ তিন হাজার ৫৯২টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল চার লাখ দুই হাজার ৪৭২টি। এ হিসাবে আওয়ামী লীগ সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ১২০টি। আওয়ামী লীগ সরকার পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৪৬৬টি।

আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসাবে গত চার মাসে কম্পানি বিও হিসাব বেড়েছে ৪১৪টি।

তবে সার্বিকভাবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে ৪৬ হাজার ৭৪৪টি, যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিন ছিল ৪৭ হাজার ৮১টি। এতে দেখা যায়, অন্তর্বতী সরকারের মেয়াদে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৩৩৭টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী ১২ হাজার ৪৫১ জন

প্রকাশের সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪