Dhaka ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর ঢাকায় পদ পাওয়া ছাত্রদল নেতা আসাদকে কালুখালীতে সংবর্ধনা ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষের ভিড় চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 113

সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন। সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে।

২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ। এমনটাই মনে করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে ২০২৫ সালের জন্যে তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচন প্রক্রিয়া ২০২৪ সালের অক্টোবরে শুরু হয়েছিল। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল।

এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন দেন।

প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয় যখন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪