Dhaka ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

কালুখালীতে ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 189

রাজবাড়ীর কালুখালীতে বুধবার দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, পণ্যের মোড়কের সঠিক ব্যবহার না করা ও যথানিয়মে ওষুধ বিক্রি না করায় কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকার মেসার্স জাকিরিন মেডিকেল হলকে ১২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় গান্ধীমারা বাজারের রাজকুমার স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযান চলাকালে ব্যবসায়ীঁ ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয় বলে জানান তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ২ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪