মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইফোনের লোভে বন্ধুকে হত্যা এমন বিপদে আগে পড়েননি এমবাপ্পে! আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পরিবহন সংকট নিরসনে পবিপ্রবি-বিআরটিসি চুক্তি, চালু হচ্ছে দুই ডাবল ডেকার বাস লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী

এমন বিপদে আগে পড়েননি এমবাপ্পে!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 10

চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংকে নিয়ে একটি ভিডিওতে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনার পর চীনের একাধিক বড় ব্র্যান্ড তাঁর সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির জাতীয় টেলিভিশনে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার ম্যাচ সম্প্রচারও স্থগিত রয়েছে।

ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে এমবাপ্পে তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি স্বীকার করেন, মন্তব্যটি অনুচিত ছিল এবং এতে বিশ্বজুড়ে চীনা জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত লেগেছে।

বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে এমবাপ্পেকে বলতে শোনা যায়, তাঁর দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিম ছিল চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের মুখের ওপর তাঁর নিজের মুখ বসানো একটি ভিডিও। বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ওয়েইবোতে ‘এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিল’ শীর্ষক হ্যাশট্যাগও আলোচনায় উঠে আসে।

এর পর চীনের স্পোর্টস ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ এবং পনির প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিল্কগ্রাউন্ড এমবাপ্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানগুলোর বক্তব্য অনুযায়ী, জাতীয় অনুভূতিতে আঘাত হানে এমন আচরণের ক্ষেত্রে তারা কঠোর অবস্থান নেয়।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনা জনগণের অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য বা কাজ দেশটির সর্বস্তরের মানুষের কাছে প্রত্যাখ্যাত হবে।

অন্যদিকে, লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এমবাপ্পের ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করে জানায়, তাঁর বক্তব্যের সঙ্গে লিগের কোনো সম্পর্ক নেই।

সূত্র: এএফপি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমন বিপদে আগে পড়েননি এমবাপ্পে!

প্রকাশের সময় : ১১:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬