Dhaka ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

কবে লড়বে দুই চ্যাম্পিয়ন স্পেন-আর্জেন্টিনা

জনতার আদালত ক্রীড়া ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 311

২০২২ সালের পর আরও এক বার হবে ফাইনালিসিমা বা মহা ফাইনাল। ইউরো কাপ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে হবে সেই ম্যাচ। তবে এই বছর নয়, হবে পরের বছর।

১৯৮৫ সালে প্রথম বার ফাইনালিসিমা হয়েছিল। সে বার ফ্রান্স এবং উরুগুয়ে খেলেছিল সেই ম্যাচ। যে ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। পরের ফাইনালিসিমা হয়েছিল ১৯৯৩ সালে। সেই বছর আর্জেন্টিনা খেলেছিল ডেনমার্কের বিরুদ্ধে। টাইব্রেকারে সেই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে বন্ধই ছিল এই প্রতিযোগিতা। ২০২২ সালে আবার শুরু হয়। ইটালি এবং আর্জেন্টিনা সেই ম্যাচ খেলেছিল। যে ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। অর্থাৎ, ইতিমধ্যেই দু’বার ফিনালিসিমা জিতে নিয়েছে মেসির দেশ। তৃতীয় বার সেই ট্রফি জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে।

আর্জেন্টিনার সমর্থকেরা আশা করছেন পরের বছর ফাইনালিসিমা খেলবেন মেসি। তা হলে স্পেনের লামিনে ইয়ামাল সুযোগ পাবেন তাঁর বিগ্রহের বিরুদ্ধে খেলার। ইউরো কাপের ফাইনাল খেলতে নামার আগে স্পেনের তরুণ ফুটবলার বলেছিলেন, “আশা করব মেসি কোপা আমেরিকা জিতবে। আর আমরা ইউরো কাপ। তা হলে ফাইনালিসিমা মেসির বিরুদ্ধে খেলার সুযোগ পাব।”

২০২২ সালে ১ জুন ফাইনালিসিমা হয়েছিল। মনে করা হচ্ছে ২০২৫ সালেও ওই সময় হবে এই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় মেসিকে খেলতে দেখা গেলেও আর্জেন্টিনা পাবে না দি মারিয়াকে। কোপা আমেরিকা জিতে তিনি অবসর নিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবে লড়বে দুই চ্যাম্পিয়ন স্পেন-আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪