গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / 189

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5187; AI_Scene: (-1, -1); aec_lux: 378.5027; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর ঐচ্ছিক তহবিল থেকে রোববার সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যন নাহিদুল আলম রাজু, নারী ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
Tag :
রাজবাড়ী






















