Dhaka ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে? নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার

হরিজন কলোনী অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / 463

 চারশ বছর ধরে বসবাসরত ঢাকার বংশাল নাজিরা বাজার মিরিনজিল্লা হরিজন কলোনী অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে শনিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের মিলেনিয়াম সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এক ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বিশ^নাথ বিষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাসুদেব মন্ডল, নরেশ দাস, উত্তম দাস হেলা, শিবু রায়, গৌতম দাস, প্রমুখ।

বক্তারা বলেন, দাসপ্রথা থেকে বর্তমান সময় পর্যন্ত হরিজনরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে আসছে। সমাজের কাছে তারা সবসময় অবহেলিত হয়ে আসছেন। তারা কোনো ব্যবসা-বাণিজ্য ও ভালো চাকরির সুযোগ পায়না। দেশের সব জায়গায় হরিজনরা অনেক কষ্টে বসবাস করে। তারা বলেন, হরিজনরা এদেশে ভেসে আসে নাই। সুদীর্ঘকাল ধরে তারা এ দেশে বাস করলেও তাদের নিজস্ব  জমি নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। হরিজনদের ভ‚মির মালিকানা দেওয়ার জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হরিজন কলোনী অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪