বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

৫ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / 176

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্র জানায়, অননুমোদিত ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সোমবার পাংশা উপজেলার স্টেশন রোড এলাকার মেসার্স ইউনিক মেডিকেল হলের মালিক জিল্লুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রোববার সদর উপজেলার চন্দনী ও জৌকুরা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরাধে শিশিরকণা স্টোর, মোল্লা ফার্মেসী ও সাকিব স্টোরকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং আফজাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় এসব জরিমানা করা হয়। একই সাথে দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪