গুরুত্বপূর্ণ সংবাদ:
সভাপতি উৎসব সম্পাদক লিজান
ছাত্র ইউনিয়নের শহর শাখার সম্মেলন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / 208

ছাত্র ইউনিয়ন রাজবাড়ী শহর শাখার সম্মেলন রোববার জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

সম্মেলনের প্রথম অধিবেশনে শহর ছাত্র ইউনিয়নের সভাপতি উৎসব চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, কমল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে উৎসব চক্রবর্তীকে সভাপতি ও রিজান আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
Tag :





















