Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন রাজবাড়ীতে জনতার আদালত পাঠক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার খাল খনন শেষে ১৭ লাখ টাকা ফেরত দিলেন বালিয়াকান্দির ইউএনও সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানের ফরিদপুরে সৎ মাকে হত্যার ১০ বছর পর আপন মাকেও হত্যা, পলাতক ছেলে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’
৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

বালিয়াকান্দিতে গাঁজা ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / 424

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে শুক্রবার রাতে আড়াইশ গ্রাম গাঁজা, ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। এসময় ছয় মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো একই গ্রামের ছব্দাল মন্ডলের ছেলে আনোয়ার হোসেন ওরফে লম্বু আনোয়ার, কোবেদ আলী শেখের ছেলে সুজন শেখ, নারায়ণপুর গ্রামের আলাউদ্দিন মীরের ছেলে ইকবাল হোসেন ও বারমল্লিকা গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে বিল্লাল শেখ। এদের মধ্যে লম্বু আনোয়ারের বিরুদ্ধে মাদক, নারী নির্যাতনসহ ছয়টি মামলা আদালতে বিচারাধীন। সুজন শেখের বিরুদ্ধেও রয়েছে দুটি মামলা।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সুজন মাঝির বসতঘর থেকে চারজনকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

বালিয়াকান্দিতে গাঁজা ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩