বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন যুবরাজের সঙ্গে আধা ঘণ্টার ফোনালাপের পরই সূর্যবংশীর রেকর্ড-ঝড়

কাদের সিদ্দিকীর বক্তব্য প্রত্যাহার দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার \
  • প্রকাশের সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 279

টাঙ্গাইলের সখীপুরে নারী ইউএনওকে গার্ড অব অনার দিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানোর পাশাপাশি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বক্তব প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্ত,  সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস ও আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খানের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) দিতে নারী ইউএনওকে বাধা দেন কাদের সিদ্দিকী। তিনি একজন পুরুষ কর্মকর্তাকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা একজন প্রবীণ রাজনৈতিক নেতার এমন অগ্রহণযোগ্য, সংবিধান পরিপন্থী, নারীর মানবাধিকার পরিপন্থী অবস্থানের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছে। এ ধরনের আচরণ নারীর জন্য অবমাননাকর। ঠিক একইভাবে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের মূল্যবোধও জাতির জন্যও তঅপমানজনক। একটি স্বাধীন সার্বভৌম নারী পুরুষের সমতাপূর্ণ প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র গঠনের জন্যই মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নারী পুরুষ নির্বিশেষে পদাধিকারবলে যাদের ওপর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেওয়ার দায়িত্ব অর্পিত হয়েছে তারা সেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাদের সিদ্দিকীর বক্তব্য প্রত্যাহার দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩