Dhaka ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

‘ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 133

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি। কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নেই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি, তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ’

প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪