Dhaka ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই

একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 150

এক দিনের ব্যবধানে ফের কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ৮২৩ টাকা দাম কমানো হয়েছে।

এ হিসেবে স্বর্ণের দাম হলো ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য কার্যকর করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত দেয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৩০৯ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭২ টাকা কমিয়ে ৯২ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ২০ নভেম্বর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ৯৪০ টাকা। ২২ নভেম্বর বাড়ানো হয় ১ হাজার ৯৯৪ টাকা। আর ২৪ নভেম্বর বাড়ানো হয় ২ হাজার ৮২৩ টাকা। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ৬ হাজার ৭৫৭ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

প্রকাশের সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪