সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আবারও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 193

  আবারও চার কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার রাতে রাজবাড়ী শহরের মুরগীর ফার্ম এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো নারায়াণগঞ্জের ফতুল্লা থানার আমির হোসেনের ছেলে হাসিবুর রহমান হিমেল, জামাল সরদারের ছেলে মাসুদ রানা এবং ইদ্রিস আলীর ছেলে রাব্বি ওরফে জুনায়েদ। এর আগে শনিবার সকালে সদর উপজেলার নিমতলা থেকে চার কেজি গাঁজাসহ আরও একজনকে আটক করেছিল ডিবি পুলিশ।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরগীর ফার্ম এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে চার কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

আটককৃতরা জানিয়েছে, মাত্র সাড়ে ছয় হাজার টাকা চুক্তিতে  গাঁজাগুলো তারা বালিয়াকান্দির এক ব্যবসায়ীকে পৌছে দিতে যাচ্ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৮:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩