Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

৩১টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 168

রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

এসময় পুলিশ সুপার বলেন, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে কাজ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। যারা পরিশ্রম করে এই মোবাইলগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে। তিনি বলেন, ফোন বা যে কোন ডিভাইস ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। সম্পদ হারালে আপনারা পুলিশের কাছে আসুন। পুলিশ সার্বিক সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩১টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশের সময় : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩