Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

উসকানিমূলক প্রতিবেদন না করার অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 125

চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন-এমন দাবি করেছে কিছু ভারতীয় গণমাধ্যম। এ দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) প্রেস উইং ফ্যাক্টস।

সেই সঙ্গে সবাইকে যেকোনো প্রকার উসকানিমূলক, মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করেছে সিএ প্রেস উইং ফ্যাক্টস। মঙ্গলবার দিবাগত রাতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে, অ্যাডভোকেট সুবাশিশ শর্মা তার আইনজীবী। আমরা সবাইকে যেকোনো প্রকার উসকানিমূলক, মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিন বিকেলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উসকানিমূলক প্রতিবেদন না করার অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের

প্রকাশের সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪