Dhaka ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্তে এসেছে পরিবর্তন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস আমার এখনো বিয়ে হয়নি : পূজা চেরি নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ঢাকায় আর্জেন্টাইন তারকা ক্যানিজিয়া, প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

ওমানকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 138

যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশ শুভসূচনা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওমানের মাস্কটে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আগামী বছর যুব এশিয়া কাপ, রয়েছে যুব বিশ্বকাপের বাছাইও। স্বাগতিক ভারতসহ এশিয়া থেকে মোট সাত দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ওমানে চলমান যুব এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। আজ স্বাগতিক ওমানকে হারিয়ে বাংলাদেশ সেই পথেই রয়েছে।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্বাগতিক ওমান ৩-১ ব্যবধান কমায়। ম্যাচের বাকি পাঁচ মিনিটে ওমান গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। বি গ্রুপে প্রতিপক্ষ অন্য দলগুলো হচ্ছে– মালয়েশিয়া ও চীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমানকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪