Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের নাম হবে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার, গ্রেফতার ৩ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয় : রাশেদ খান বরাটে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওয়াসফি ওয়ারিয়র্স পাংশায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাজারে আসছে ঢাকাই মসলিন, বছরের শেষেই বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য

২ কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়িকা রোজিনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • / 474

জনতার আদালত অনলাইন ॥    আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। বাংলা চলচ্চিত্রে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। তাঁর অভিনিত চলচ্চিত্রে সমৃদ্ধ হয়েছে ঢাকাই ছবি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় শৈশব-কৈশরে বেড়ে উঠেছেন গুণি এই শিল্পী। শৈশবের স্মৃতি বিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে দুই কোটি টাকা ব্যায়ে তুরস্কের নকশায় নিজের মায়ের নামে ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করছেন এই অভিনেত্রী।

টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার (১এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, চলচিত্রের অন্যতম নায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ। এছাড়া ঢাকাই চলচিত্রের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নায়িকা রোজিনা বলেন, জম্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপর আমার সমস্ত অনুভুতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভুতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। তিনি আরো বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো।

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়িকা রোজিনা

প্রকাশের সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২