গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে কৃষকলীগের কর্মীসভা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / 423
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের কর্মীসভা শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কািমটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাসিবুল হক তুহিন, বিপ্লব মুক্ত বিশ^াস, আবুল হোসেন বাবলু প্রমুখ। সভায় সদর উপজেলা কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Tag :




















