গুরুত্বপূর্ণ সংবাদ:
২ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি র্যাবের হাতে ধরা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / 283
জনতার আদালত অনলাইন ॥ দুই বছর পালিয়ে থাকার পর র্যাবের জালে ধরা পড়েছে সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল হোসেন। শুক্রবার দুপুরে তাকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকা হতে আটক করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে ফরিদপুর জেলার কোতয়ালী থানার উলুকান্দা গ্রামের জনাব আলী মুন্সীর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প স ূত্র জানায়, মোঃ মোজাম্মেল হোসেন নামের চেক জালিয়াতী মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ২ বছর ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকা হতে তাকে আটক করেন। পরবর্তীতে উক্ত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
Tag :

























