Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • / 282

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন রাজবাড়ী–১ আসনের এমপি কাজী কেরামত আলী।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ প্রমূখ।

গ্রাম পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল করার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশকে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে আজ বাইসাইকেল দেওয়া হয়। 

এ সময় অতিথিগণ জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ, মাদকদ্রব্য সম্পর্কিত তথ্যাদি যথাসময়ে সংগ্রহ পূর্বক সংশ্লিষ্টদের নিকট সরবরাহের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে গ্রামপুলিশের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে গ্রাম পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

প্রকাশের সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১