Dhaka ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগ হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি পেল রিক্সা, শিক্ষার্থী বাইসাইকেল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • / 342

জনতার আদালত অনলাইন ॥ মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র সওদাগর মোল্লাকে রিক্সা ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসকে বাইসাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মেজবাউল করিম রিন্টুর স্মৃতি বিজড়িত রাজবাড়ী শহরের বড়পুল বকুলতলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ তাদের হাতে এ উপহার তুলে দেন।

এসময় সংগঠনের সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সহ সভাপতি  সৈয়দ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম  সম্পাদক ফারুক উদ্দিন, কবি খোকন মাহমুদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষা শামীম উল হাসান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, নুরতাজ তাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রিক্সা উপহার প্রাপক সওদাগর মোল্লার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া গ্রামে। একটি হাত তার অচল প্রায়। তিনি জানান, শারীরিক প্রতিবন্ধীতার কারণে যে কোনো কাজ করাই তার জন্য সমস্যা। খুব কষ্ট করে পায়ে টানা রিক্সা চালাতেন। বেশি চালাতে পারতেন না। চারজনের সংসার চালানো তার জন্য খুব কষ্টের। এই রিক্সাটি পেয়ে অনেক উপকার হলো। এখন তিনি অনেক রোজগার করতে পারবেন। ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন।

শিক্ষার্থী ফেরদৌসের বাড়ি রাজবাড়ী শহরতলীর লক্ষীকোল গ্রামে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে। ফেরদৌস জানায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এতোদিন হেঁটে স্কুলে যেত। এখন সাইকেল চালিয়ে যেতে পারব। এতে তার অনেক সময় বেঁচে যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগ হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি পেল রিক্সা, শিক্ষার্থী বাইসাইকেল

প্রকাশের সময় : ০৮:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১