কানাইপুর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত ফকিরের পিতার ইন্তেকাল

- প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / 716

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯ই এপ্রিল শুক্রবার আনুমানিক সকাল ১০.৪৫ মিনিটে কানাইপুরের রামখন্ড গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে ফরিদপুর সদর ৩ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা, জেলা আওয়ামীলীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আঃ সোবহান (সি আই পি), করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া (সি আই পি), বাহাদুরপুরের পীর সাহেব আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান শোক প্রকাশ করেছেন। বাদ আসর মরহুমের জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।





















