Dhaka ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • / 399

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকা থেকে মঙ্গলবার রাতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রাসেল মন্ডল ওরফে বাদশা মন্ডলকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত বাচ্চু মন্ডলের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০১৯ সালের ১৭ অক্টোবর তারিখে কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় রাসেল মন্ডলকে এক বছরের কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে পলাতক জীবনযাপন করছিল সে। তার বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধ ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে আরও দুটি মামলা আছে। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১