রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী আজকের ই-পেপার (২২ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০০ ছাড়িয়ে ভারতের যত রেকর্ড সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

রাজবাড়ীতে ৬ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / 446

জনতার আদালত অনলাইন ॥ ফরিদপুর পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ধ্বংস করে দিয়ছে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর, বড় লক্ষীপুর এলাকার জেবিআই,  এনআইবি, এসবিবি, পাংশায় কেএনবি ও আরএমসহ ছয়টি ইটভাটার কাগজপত্র না থাকায় এসব ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এসময় ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ, ফরিদপুর র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ জানান, অবৈধ ভাবে গড়ে ওঠা, কোন ধরনের কাগজপত্রাদি না থাকা সহ বিভিন্ন অভিযোগে রাজবাড়ী সদরের চারটি ও পাংশার দুটি ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৬ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রকাশের সময় : ০৭:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১