Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

‘জুলাপাতি’ খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 147

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নবুওছিমদ্দিন পাড়া এলাকায় বন্ধুদের সাথে জুলাপাতি খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নুসরাত আক্তার নিধি (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিধি একই এলাকার নজরুল ইসলামের মেয়ে ও ৫ নং নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সপ্তাহ আগে বন্ধুদের সঙ্গে খেলাধুলার সময় দুর্ঘটনাক্রমে একটি অগ্নিকাণ্ড ঘটে। এতে নিধির শরীরে থাকা কাপড়ে আগুন ধরে গেলে সে গুরুতর দগ্ধ হয়।

নিধিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জুলাপাতি’ খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪