Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছেছে শেষ ট্রায়াল ট্রেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 163

পদ্মা সেতু পার হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক শেষ ট্রেন। খুলনা-ঢাকা রুটে পরীক্ষামূলক ট্রেনের তৃতীয় ট্রায়াল এটি।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ১২ বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে খুলনায় ছেড়ে যায় ট্রেনটি। ডিসেম্বরে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।

ট্রায়াল ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্রেনটি খুলনায় এসে পৌঁছলে রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি ও রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান তারা।

রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি বলেন, আমরা সফলভাবে তিনটি ট্রায়াল সম্পন্ন করেছি। দেখলাম তিন ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিট সময় লেগেছে। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করা।

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের পদ্মবিলা স্টেশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। যশোরের পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছেছে শেষ ট্রায়াল ট্রেন

প্রকাশের সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪