শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / 150

অবশেষে সব অপেক্ষার পালা শেষ হলো। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম আয়োজন। তার আগে দেখে নিন আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ১০ জন ক্রিকেটার কারা।

চলতি মেগা নিলামের আগে পর্যন্ত আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক। ২০২৪-এর মিনি নিলাম থেকে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। অজি তারকাকে ২০২৪-এর মিনি নিলাম থেকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

তিন নম্বরে রয়েছেন স্যাম কারেন। ব্রিটিশ তারকাকে ২০২৩-এর নিলাম থেকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস।

চার নম্বরে রয়েছেন ক্যামেরন গ্রিন। অজি তারকাকে ২০২৩-এর আইপিএল নিলাম থেকে ১৭ কোটি ৫০ লাখ ‍রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

পাঁচ নম্বরে রয়েছেন বেন স্টোকস। ব্রিটিশ তারকাকে ২০২৩-এর নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস।

ক্রিস মরিসকে ২০২১-এর আইপিএল নিলাম থেকে বিপুল অর্থে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেবছর প্রোটিয়া তারকার দাম ওঠে ১৬ কোটি ২৫ লাখ রুপি।

যুবরাজ সিং ২০১৫ আইপিএল নিলামের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন। সেবছর যুবিকে ১৬ কোটি রুপির বিপুল অঙ্কে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

নিকোলাস পুরানও একদা যুবরাজ সিংয়ের মতো আইপিএল নিলামে ১৬ কোটি রুপি দাম পান। ক্যারিবিয়ান তারকাকে ২০২৩ আইপিএল নিলামে এমন মোটা অঙ্কে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।

২০২২ আইপিএল নিলামের সব থেকে দামি ক্রিকেটার ছিলেন ইশান কিষান। ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারকে সেবছর ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় মুম্ইো ইন্ডিয়ান্স।

আইপিএল নিলামের ইতিহাসে সব থেকে দামি ১০ জন ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২১ আইপিএল নিলামে ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় আরসিবি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

প্রকাশের সময় : ০৫:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪