Dhaka ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় কালুখালীতে কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও ওসির হস্তক্ষেপে পুনর্মিলন, হাসি ফিরল যমজ কন্যাসন্তানের জীবনে দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 403

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথদিয়া এলাকায় ট্রাক চাপায় বাবুল বিশ^াস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজানি গ্রামের আব্দুল লতিফ বিশ^াসের ছেলে। এঘটনায় তার ভাগ্নে সোহাগ বিশ^াস গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ঢাকায় ডাক্তার দেখিয়ে ভাগ্নে সোহাগের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি খোয়ার সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুদিকে ছিটকে পড়েন। ওই সময় একটি ট্রাক তার মামাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তার মামা।

রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১