Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ পদে আলোচনায় যাঁরা টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

মা-বাবার কাছে ফিরতে চায় শিহাব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • / 546

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা গ্রামের ওমর আলী মোল্লার বাড়িতে অবস্থান করছে শিহাব নামে নয় বছরের একটি ছেলে। ছেলেটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়। তবে সে নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা।

ওমর আলী মোল্লা জানান, গত ৭ সেপ্টেম্বর তারিখে তার ছেলৈ আব্দুল মোল্লা তার সঙ্গীদের নিয়ে বাগেরহাটের খানজাহান আলীর মাজার পরিদর্শনে যায়। সেখানে ছেলেটিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে সব কিছু জানতে চায়। সে নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। পরে মানবিক  বিবেচনায় শিশুটিকে সাথে করে নিয়ে আসে তার ছেলে। ওই সময় ছেলেটির পরনে ছিল নীল রংয়ের গেঞ্জি ও ট্রাউজার। তাদের বাড়িতে রেখে শিশুটিকে লালন করছেন। কিন্তু সে এখন তার বাবা মায়ের কাছে ফিরে যেতে চেয়ে কান্নাকাটি করছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসারকে অবগত করেছেন। এব্যাপারে থানায় একটি জিডিও করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, সোমবার একটি জিডি হয়েছে। এবিষয়ে সমাজসেবা কর্মকর্তা আইনগত  পদক্ষেপ নিতে পারেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় রায় জানান, এধরণের শিশুর বাবা-মা খুঁজে না পেলে সাধারণত: ফরিদপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়ে থাকে। এক্ষেত্রেও তাই করা হবে।

কেউ তার সন্ধান দিতে পারলে যোগাযোগ করুন-০১৭৪০-৮৪৯৫৫৮ও ০১৩০৭১৭৯২১৪।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা-বাবার কাছে ফিরতে চায় শিহাব

প্রকাশের সময় : ০৭:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০