Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা রোগীকে হাসপাতালে পাঠালো পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 401

জনতার আদালত অনলাইন ॥ করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে  আসা আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়েছে সদর থানার পুলিশ। সে রাজবাড়ী শহরতলীর ধুঞ্চি গ্রামের বাসিন্দা। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কয়েকদিন আগে আব্দুল আলিম ঢাকা থেকে পালিয়ে রাজবাড়ী এসে বাড়িতেই অবস্থান করছিল। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে পুলিশ  তার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে দুজন এবং কোভিড ১৯ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা রোগীকে হাসপাতালে পাঠালো পুলিশ

প্রকাশের সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০