Dhaka ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় : মঈন খান ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস

রাজবাড়ীতে আত্মসমর্পনকারী ৩২ চরমপন্থীর মাঝে অনুদানের চেক বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
  • / 687

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে আত্মসমর্পণকারী ৩২ জন চরমপন্থীর মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. শহীদুজ্জামান প্রমুখ।

আত্মসমর্পণকারী চরমপন্থী একটি দলের প্রধান মোবারক হোসেন বলেন, সরকার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজ এক বছর আমি শান্তিতে ঘুমাতে পারি। প্রকাশ্যে চলতে পারি। পুলিশের ভয়ে পালাতে হয় না। গোয়েন্দা সংস্থা এনএসআই আমাদের নিয়মিত খবর রাখে। আমাদের পরামর্শ দেন কীভাবে চলতে হবে। তাই তাদের কেউ ধন্যবাদ। করোনার সময় এই ৫০ হাজার টাকা আমাদের কোটি টাকার সমান উপকারে আসবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ এপ্রিল পাবনা আমির উদ্দিন স্টেডিয়ামে রাজবাড়ীর এই চরমপন্থী গ্রুপ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী এসব চরমপন্থীদের বাড়ি রাজবাড়ীর পাঁচ উপজেলার বিভিন্ন গ্রামে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণাালয় থেকে আত্মসর্মণকারী এই চরমপন্থীদের নামে ৫০ হাজার টাকার করে চেক আসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আত্মসমর্পনকারী ৩২ চরমপন্থীর মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশের সময় : ০৬:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০